Wednesday, September 28, 2011

১০২. সুরা তাকাসুর



আয়াত : ৮ রুকু : ১
পরম করুনাময় পরম দয়াময় আল্লাহর নামে
১. প্রাচুর্যর প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
২. যতক্ষন না তোমরা কবরের সম্মুখীন হও।
৩. এ ঠিক নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে।
৪. আবার বলি, এ ঠিক নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
৫. তোমাদের যদি সঠিক জ্ঞান থাকত।
৬. তোমরাতো জাহান্নাম দেখবেই।
৭. আবার বলি, তোমরাতো তা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।
৮. তারপর সেদিন তোমাদেরকে তোমাদের আরাম-উপভোগ সম্পর্কে প্রশ্ন করা হবে।

No comments:

Post a Comment