আয়াত: ১১ রুকু : ১
পরম করুনাময় পরম দয়াময় আল্লাহর
নামে
১. শপথ তাদের যারা ছো্টে হাঁপাতে,
হাঁপাতে,
২. আগুনের ফুলকি ছিটিয়ে,
৩. সকালের হামালয়,
৪. ধুলো উড়িয়ে,
৫. ঢুকে পড়ে এক সাথে।
৬. মানুষতো তার প্রতিপালকের প্রতি
অকৃতজ্ঞ।
৭. আর সে তো এ বিষয়ে নিজেই তার
সাক্ষী।
৮. আর সে তো ধনসম্পদের লালসায়
মেতে আছে।
৯. তবে সে কি জানে না সেই সময়
সম্পর্কে যখন কবরে যা আছে তা উঠানো হবে
১০. আর অন্তরে যা আছে তা প্রকাশ
করা হবে?
১১. আর সেদিন ওদের কী ঘটবে ওদের
প্রতিপালক অবশ্যই তা ভালো করে জানেন।
No comments:
Post a Comment