আয়াত সংখাঃ ৫
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
০১. আমি একে নাযিল করেছি মহিমান্বিত রজনীতে।
০২. মহিমান্বিত রজনী সমন্ধে আপনি কি জানেন?
০৩. মহিমান্বিত রজনী হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
০৪. এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
০৫. এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
No comments:
Post a Comment