Saturday, September 10, 2011

১১১. সুরা আল লাহাব

সুরা আল লাহাব

রুকূ: ১  আয়াত: ৫

ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে। তার ধন-সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোন কাজে লাগেনি। অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। এবং (তার সাথে) তার স্ত্রীও, লাগানো ভাঙানো চোগলখুরী করে বেড়ানো যার কাজ, তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি।

No comments:

Post a Comment