Wednesday, September 28, 2011

১০১. সুরা কারিয়া


আয়াত : ১১ রুকু : ১
পরম করুনাময় পরম দয়াময় আল্লাহর নামে
১. মহাপ্রলয়।
২. মহাপ্রলয় কি?
৩. মহাপ্রলয় সম্পর্কে তুমি কি জান?
৪. সেইদিন মানুষ বাতির পোকার মত বিক্ষিপ্ত হবে।
৫. আর পাহাড়গুলো ধুনিত হবে রঙিন পশমের মতো।
৬. তখন যার পাল্লা ভারী হবে,
৭. সে তো পাবে সুখ ও শান্তির জীবন,
৮. কিন্তু যার পাল্লা হালকা হবে,
৯. তার জায়গা হবে হাবিয়া।
১০. সে কি তুমি কি তা জান?
১১. (সে) এক গনগনে আগুন।

No comments:

Post a Comment